দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসের যাত্রী মিতু আক্তার জানান, তিনি সকাল সাড়ে ৬টার দিকে রওনা হয়েছেন। সকাল সাড়ে ৭টা থেকে তিনি তালতলি এলাকায় আটকে আছেন। বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি নারায়ণগঞ্জে যাচ্ছেন। যানজটে আটকে বোনের জানাজায় অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন।
এশিয়া ট্রান্সপোর্ট বাসের চালক নজরুল ইসলাম বলেন, এই সড়কে কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে। আমাদের লোকসান এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: