নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোহন মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের আঙ্গুলখোড় গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, মোহন বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের আঙ্গলখোড় গ্রামের মজিবুল হক খোকনের রূপালি মৎস্য খামারে কাজ করছিলেন। কাজের এক ফাঁকে সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের তার খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন: বঙ্গবন্ধু ইকোপার্কের নাম পরিবর্তন: বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা