সাড়ে তিন কেজি সোনাসহ আব্দুল মালেক নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার বিকেলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে ‘ফ্লাই দুবাইয়ে’র একটি ফ্লাইটে করে ওই ব্যক্তি চট্টগ্রামে আসেন। কাস্টমসের (বিমানবন্দর) রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আব্দুল মালেকের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
ওয়াহিদুজ্জামান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্ক্যানিং করার সময় মালেকের লাগেজে মেটালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। পরে লাগেজে তল্লাশি করে স্বর্ণগুলো পাওয়া যায়। স্বর্ণগুলো তারের মতো করে পেঁছিয়ে তার নামে বুকিং করা দুটি লাগেজে রাখা হয়েছিল। উদ্ধার করা স্বর্ণের ওজন সাড়ে তিন কেজি। এ ঘটনা তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: রূপা হত্যা মামলার অভিযোগ গঠনের দিন ২৯ নভেম্বর