নোয়াখালীতে চার হোটেলকে জরিমানানোয়াখালীর জেলা শহর মাইজদীতে চারটি খাবার হোটেলকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নুসরাত ফাতিমা বলেন, ‘নির্ধারিত লোডের চেয়ে বেশি হারে গ্যাস ব্যবহার করার দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী হোটেল পার্ক ক্যাফেটেরিয়াকে ৫০ হাজার টাকা, হোটেল সিয়ামকে ৫০ হাজার টাকা, হোটেল মায়াকে ৫ হাজার টাকা ও হোটেল আলিফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হোটেল আলিফের নিবন্ধন না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৩ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঅভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালীর ব্যাবস্থাপক মো. সাহাব উদ্দিন ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
আরও পড়তে পারেন: তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা