সোমবার (১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ফেনী সদর উপজেলা কমপ্লেক্সসহ সব স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জেলার দুই শতাধিক স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেয়।
বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা সভাপতি নূর নবী কুদরতে খোদা ও সাধারণ সম্পাদক সানা উল্যাহ জানান, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় তারা টিকাদান কমর্সূচিতেও অংশ নেবেন না।