কুমিল্লায় ছাত্রদলের ১৭৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা





কুমিল্লাকুমিল্লায় পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ ১৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ছাত্রদলের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনের নাম রয়েছে।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় এসআই তপন কুমার বাকচী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। জানা গেছে, মঙ্গলবার রাতেই মামলাটি করা হয়। তবে বুধবার (০৩ জানুয়ারি) মামলার বিষয়টি জানাজানি হয়।
মামলায় ছাত্রদল নেতা মো. আরিফকে (২১) প্রধান আসামি করা হয়েছে। অন্যান্য আসামিরা হলো ছাত্রদল নেতা মো. সোহাগ (২০), মো. শাকিল (২০), হেলাল আহমেদ (৩৬), মহানগর নগর যুবদলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু (৪০), কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ (৪২), ছাত্রদল নেতা আশিফ বিল্লাহ (৩২), মনির হোসেন (২৫), রুমান (৪২), ছাত্রদল নেতা অপু (২৫), ছাত্রদল নেতা ইসমাইল (২৬), বিল্লাল হোসেন (৩৫), ছাত্রদল নেতা নুরুল আলম চৌধুরী নোমান (৩০), এনামুল হক সবুজ (৩৫), ছাত্রদল নেতা সাইফ উদ্দিন টাকলা সাইফুদ্দিন (৩০), ছাত্রদল নেতা ইসমাইল (২৮), ছাত্রদল নেতা পাবেল (২৮), মহিউদ্দিন (৩৫), ছাত্রদল নেতা নুরুন্নবী (৩০), শহীদুল ইসলাম ছোটন প্রকাশ কালা ছোটন (৩৫), ছাত্রদল নেতা রাব্বী (২৮), ছাত্রদল নেতা ইকবাল (২৮), ছাত্রদল নেতা শুভ (২৮) ও আজহার মিয়া (৩৫)।
গত সোমবার (০১ জানুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিল বের করে ছাত্রদল। পুলিশ মিছিলে লাঠিচার্জ করায় পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে। পাঁচ জন ছাত্রদল কর্মীকে আটক করা হয়, আহত হন ১৫-২০ জন নেতাকর্মী। এসময় পুলিশের পরিদর্শক, এসআই, চার জন কনস্টেবলসহ ছয় জন পুলিশও আহত হয় বলে দাবি করেছে পুলিশ।