রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি'র প্রতিনিধি দল কক্সবাজারে

কক্সবাজারে ওআইসি`র প্রতিনিধি দলরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে কক্সবাজারে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। পরে দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওআইসি'র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি 'আইপিএইচআরসি'র চেয়ারপারসন ড. রশিদ আল বালুসি, ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিনতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসনের কর্মকর্তারা।কক্সবাজারে ওআইসি`র প্রতিনিধি দল

সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় ওআইসি'র প্রতিনিধি দল রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার বিকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এবং শুক্রবার সকালে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলটির।