নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসম্পাদক এম নাসির উদ্দিন ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। কর্মসূচিতে ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, ‘নেত্রী কারাগারে, আমরাও কারাগারে যেতে প্রস্তুত আছি। অনেকে বলেছেন, গতকাল আমরা মাঠে নামিনি, চেষ্টা করিনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। সংঘাতে যাইনি। উল্টো ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা সংঘাতে জড়িয়েছে।’