দণ্ডিতরা হলো চান্দিনা উপজেলার মহারং গ্রামের টিপু ভুঁইয়ার ছেলে ফুয়াদ হাসান ও পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার তেবারিয়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, চান্দিনা ড. ফিরোজ আহমেদ গার্লস স্কুলের সামনে এসএসসি জীব বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সময় সাদা পোশাকধারী পুলিশ দুই যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চান্দিনা উপজেলা এসিল্যান্ড তুষার আহমেদ ওই দুই যুবককে দুই বছর করে কারাদণ্ড দেন। তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।