কারখানায় কাজ করার সময় মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামকাগজ তৈরির কারখানায় কাজ করার সময় মেশিনে আটকা পড়ে মো. রাকিব (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর বায়েজিত বোস্তামি থানাধীন রৌফাবাদ নেট পেপার মিলে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাকিব একই এলাকার আব্দুল মান্নানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাজ করার সময় অসতর্কতাবশত মেশিনের ওপর পড়ে রাকিব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন ছিল।

আরও পড়ুন: শাবিতে র‌্যাগিংয়ের দায়ে দুই জনকে আজীবন বহিষ্কারসহ ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা