শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আগামী ১৩ মার্চ অনুষ্ঠেয় উপ-নির্বাচন নির্বিঘ্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ১ হাজার ১৬৬ জনকে নির্দেশনামূলক প্রশিক্ষণ দিচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭৪টি ভোট কেন্দ্রে। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে ৭৪ জন প্রিজাইডিং অফিসার, ৩৬৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭২৮জন পোলিং অফিসার। এসব কর্মকর্তাকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ভোটার ২ লাখ ১৪ হাজার ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৯ জন।