চাঁদপুরে কমডেকা সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

চাঁদপুরে কমডেকা সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীচাঁদপুরের হাইমচরের চরভাঙ্গা এলাকায় অনুষ্ঠিত কমডেকা সম্মেলনস্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে হাইমচর ডিগ্রি কলেজ মাঠে নির্মিত হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর উপজেলার চরভৈরবী সড়ক হয়ে প্রধানমন্ত্রীর গাড়ি কমডেকা সম্মেলনস্থলে এসে পৌঁছায়। সম্মেলনস্থলে পতাকা হাতে স্কাউট সদস্যরা প্যারেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

চাঁদপুরে কমডেকা সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের, ডা. দীপু মনি এমপি, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, সুজিত রায় নন্দীসহ অন্যান্য নেতা ও স্থানীয় সংসদ সদস্যরা।

চাঁদপুরে কমডেকা সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীপ্রসঙ্গত, ‘টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং’—এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে চলছে ষষ্ঠ জাতীয় কমডেকা সম্মেলন। ৩০ মার্চ শুরু হওয়া এ সম্মেলন চলবে ৫ এপ্রিল পর্যন্ত।