কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক, ফাইল ছবিকোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কথা দেওয়ার পরও কোটার ব্যাপারে একটা সহিংস অবস্থা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন কোটা পদ্ধতি সংস্কার করা হবে। তিনি যা বলেন তা করেন। কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে।’

শুক্রবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা রুখতে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করছে।’

স্কুলের একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামসুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।