ফেনীতে চার ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাফেনীতে নানা অনিয়মের অভিযোগে চার ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ‘শহরের শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের নিউ উপশম হাসপাতালের ব্যবস্থাপক চন্দন শীলকে (৪৪) ২০ শয্যার অনুমতি নিয়ে ৩০ শয্যার হাসপাতাল পরিচালনা করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাংক রোডের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক জহিরুল হক মিলনকে (৩৩) মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহীদুল্লা কায়সার সড়কের মেডিস্ক্যান হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় প্রতিষ্ঠানের পরিচালক আক্তার হোসেনকে ( ৪৫) ৩০ হাজার টাকা ও এস.এস.কে রোডের জেড. ইউ. মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা টিপুকে একটি রিএজেন্টের মেয়াদ চলে যাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।