জেলা প্রশাসন থেকে পাঠানো ওই বার্তায় তাৎক্ষণিক আশ্রয়ের জন্য লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানানো হয়।
জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে পাহাড় ধস হতে পারে এই আশঙ্কা থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সরিয়ে নিতে ঝুঁকিপূর্ণ ওইসব এলাকায় মাইকিং করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়ের জন্য লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।’