দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাঙামাটি জেলা প্রশাসন

রাঙামাটিঘূর্ণিঝড় ‘তিলতি’র প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে রাঙামাটিতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।  ফলে পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ হতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল ঝুঁকিপূর্ণ এলাকা ও  আশ্রায়কেন্দ্র পরিদর্শন করেন।

রাঙামাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি দল রাঙামাটি শহরের শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন এলাকা, মুসিলপাড়াসহ বেশকিছু এলাকা পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ এলাকায় না থেকে নিরাপদে থাকতে অথবা জেলা প্রশাসনের আশ্রায়কেন্দ্রে যাওয়ার পরমর্শ দেন।

রাঙামাটিরাঙামাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই জেলা প্রশসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় না থেকে নিরাপদ স্থনে চলে যাওয়ার জন্য বৃহস্পতিবার থেকে শহরে মাইকিং করা হচ্ছে।’

এদিকে, শুক্রবার বিকাল ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবিলায় করণীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে।

প্রসঙ্গত, টানা বৃষ্টিপাতের কারণে গত বছর জুনে পাহাড় ধসে রাঙামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০ জন মারা যান। আর এ বছর জুনেও নানিয়ারচরে পাহাড় ধসে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটে।