বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পথসভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সেরা প্রধানমন্ত্রীর মধ্যে একজন। বিশ্বের সেরা তিনজন সৎ প্রধানমন্ত্রীর একজন এবং বিশ্বের চারজন পরিশ্রমী প্রধানমন্ত্রীর মধ্যে একজন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, উন্নয়নের মডেল বা উন্নয়ন যদি দেখতে চাও তাহলে বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে দেখে আসো। আমরা আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে গর্বিত।’
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত নির্বাচনে ওয়াদা করেছি বিদ্যুৎ ও রাস্তা করে দেবো। আমি আমার কথা রেখেছি। এবার আওয়ামী লীগ সরকার গঠন করলে, এ এলাকায় গ্যাসের সংযোগ দেবো এবং ইশতেহার অনুযায়ী প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেবো।’
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্ট ঠান্ডামাথায় নানা উসকানি দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে। তাদের ফাঁদে পা না দিয়ে, আগামী তিন দিন ধৈর্য ধরে নির্বাচন পরিচালনার কাজ করতে বলেন। এ সরকার যত উন্নয়ন করেছে তার সুফল, সব দলের লোকে ভোগ করছে। কোনও বিশেষ দল বা ব্যক্তির জন্য উন্নয়ন হয়নি।’ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।