ধর্ষণের শিকার নারীকে দেখতে নোয়াখালীতে হিরো আলম

 

ধর্ষনের শিকার গৃহবধূকে দেখতে নোয়াখালীতে হিরো আলমসুবর্ণচরে ধর্ষণের শিকার নারীকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে এসেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (৫ জানুয়ারি) তিনি হাসপাতালে ওই নারীর সঙ্গে দেখা করেন। এসময় হিরো আলম নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে নোয়াখালী জেলা শহর থেকে হিরো আলম সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের মধ্য চর বাগ্যা গ্রামে নির্যাতিতা গৃহবধূর বাড়িতে যান। সেখানে তিনি গৃহবধূর অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে সান্ত্বনা দেন।