সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে দু’টি বন্দুক, একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
ওসি শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, বেড়িবাঁধ এলাকায় কালা মনিরের অনুসারীদের সঙ্গে স্থানীয় জলদস্যু তাহের বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরের গুলিবিদ্ধ লাশ পাই।
তিনি আরও বলেন, নিহত মনির থানার তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।