কুমিল্লায় চেক জালিয়াতির মামলায় নাগরিক ফোরামের সভাপতি গ্রেফতার

comilla babulকুমিল্লায় চেক জালিয়াতির অভিযোগে হওয়া মামলায় জেলার নাগরিক ফোরামের সভাপতি কামরুল হাসান বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) নগরীর নিউ মার্কেটের চতুর্থ তলা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল কুমিল্লা নগরীর লাকী হাউজ এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানিয়েছেন, ২০১৭ সালে কুমিল্লার আদালতে চেক জালিয়াতির অভিযোগে রিয়েল এস্টেট নামে একটি ডেভেলপার কোম্পানি একটি মামলা দায়ের করে।
ওই মামলার বাদী হয়েছেন কোম্পানির সদস্য আবুল কালাম আজাদ। দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত হওয়ায় আদালতের নির্দেশে কামরুল হাসান বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।