শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী তীরে উচ্ছেদ কার্যক্রমের পূর্ব পরিস্থিতি দেখতে এসে মন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘আদালতের রায় আছে, সে অনুযায়ী কর্ণফুলী নদীকে দখলমুক্ত করা হবে। কোনও প্রভাবশালী নেই, প্রভাবশালী বলতে আমি কিছু বুঝি না। সরকারের চেয়ে বড় প্রভাবশালী কেউ নেই।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাছে অনেক কল এসেছে, রিকোয়েস্টও আসছে। আমরা তাদের দীর্ঘ সময় দিয়েছি। এখন আর কিছুই করার নেই। কর্ণফুলী আমাদের চট্টগ্রামের সম্পদ। যেভাবে হোক দলমত সবার ঊর্ধ্বে উঠে আমাদের এটিকে রক্ষা করতে হবে। কারণ কর্ণফুলী নদী বাঁচলেই চট্টগ্রাম বাঁচবে।’