মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, মহেশখালী উপজেলার কালমাদিয়া পাহাড়ি এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবরে মহেশখালী থানার একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় আহত অবস্থায় শাহাব উদ্দিন নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি বন্দুক উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নিহত শাহাব উদ্দিনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী ও অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।