বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরশুরাম উপজেলা চেয়ারম্যান হচ্ছেন কামাল উদ্দিন





ফেনীআর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেনীর পরশুরাম উপজলা চেয়ারম্যান হতে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজলা চেয়ারম্যান কামাল উদ্দনি মজুমদার। সোমবার (৪ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল কিন্তু চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ছাড়া আর কেউ মানোনয়নপত্র জামা দেননি বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

এই উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সামছুন নাহার পাপিয়া এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাই তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৩১ মার্চ এই উপজেলায় ভোট গ্রহণ হবে, ৬ মার্চ বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ, প্রতীক বরাদ্দ ১৪ মার্চ এবং ভোট হওয়ার কথা ৩১ মার্চ।