তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পণ্যসামগ্রী স্ক্যানিংয়ের সময় রংগুই'র চার্জার লাইটে নিষিদ্ধ ধাতব পদার্থ থাকার বিষয়ে বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তাদের সন্দেহ হয়। এরপর তাকে চ্যালেঞ্জ করা হয়। একপর্যায়ে লাইট ভেঙে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। চার্জার লাইটের ভেতর স্বর্ণের বারগুলো লুকানো ছিল। উদ্ধার স্বর্ণের ওজন ২ কেজি ৮০০ গ্রাম।’
এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।