নিহত শামসুল আলমের বাড়ি পটিয়া উপজেলার উত্তর হরিণখাইন গ্রামে। আহতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই মিনিবাসের যাত্রী।
মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা শহর থেকে পটিয়ার দিকে যাওয়া মিনিবাসটি শান্তির হাটের কাছাকাছি গেলে, বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিবাসের যাত্রী শামসুল আলম ঘটনাস্থলেই মারা যান। এ সময় মিনিবাসের আরও চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’