আনোয়ারায় কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা

চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় এক কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে তার পরিবার। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ওই কিশোরীর বড় ভাই আনোয়ারা থানায় মামলাটি দায়ের করেন।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলেও তিনি জানান।

দুলাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সে (কিশোরী) গুরুতর অসুস্থ। তাই কথা বলতে পারছিল না। তার কাছ থেকে তথ্য পেলে আসামিদের গ্রেফতার করা সহজ হতো। এরপরও আমরা এ ঘটনার সঙ্গে কারা জড়িত খুঁজে বের করার চেষ্টা করছি।’

ওই কিশোরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন কোরিয়ান ইপিজেডে কর্ণফুলী জুতার ফ্যাক্টরিতে কাজ করতেন। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়। বুধবার (৩ জুলাই) রাত ৮টায় কারখানা ছুটি হওয়ার পর গ্রামের বাড়ি যাওয়ার পথে তিনি ধর্ষণের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন–

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ