‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে’

জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে দলীয় নেতাকর্মীদের তাগিদ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন,‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী উদযাপন করার জন্য গভীরভাবে চিন্তা-ভাবনা করতে হবে। প্রত্যেক উপজেলায় স্কুল-কলেজসহ সাধারণ মানুষকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সম্পৃক্ত করার চেষ্টা করতে হবে।’

শনিবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ-সভাপতি ও পৌরসভার মেয়র নায়ার কবির, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মুজিবুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতারা।