অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটিতে করে ইয়াবা পাচার করছিল তারা।
আটক দু’জন হলো, শাকিল (১৯) ও সাকিব (১৯)।
এএএম হুমায়ুন কবির বলেন, ট্রাকে করে আসামিরা ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে,তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।