পাশাপাশি সংগঠনটির ফেনী সদর উপজেলা ও পৌর শাখারও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ফজলুর রহমান বকুলকে আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমান উদ্দিন কায়সার সাব্বিরকে সদস্য সচিব করে ফেনীর সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
অন্যদিকে দেলোয়ার হোসেন বাবুলকে আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবা উদ্দিন ভুঞাকে সদস্য সচিব করে পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।