কুমিল্লায় পাঁচ দিনের কাব ক্যাম্পুরি শুরু

বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় পাঁচ দিনের চতুর্থ আঞ্চলিক ‘কাব ক্যাম্পুরি-২০১৯’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি মো. আবুল ফজল মীর এই কাব ক্যাম্পুরির উদ্বোধন করেন। বাংলাদেশ স্কাউটস এর কুমিল্লা অঞ্চলের লালমাই উপজেলার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়েছে।

বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ছয় জেলার ৫৪টি উপজেলার স্কুল স্কাউট সদস্যরা এতে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে গ্যান্ড ইমেল, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করা হয়।

কাব ক্যাম্পুরিতে অংশ নেওয়া শিক্ষার্থীরাকুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. আবদুস ছালাম কাব ক্যাম্পুরির সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন—কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারাওয়ার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল।