অবৈধভাবে ইটভাটা নির্মাণ, সাবেক চেয়ারম্যানের ১০ বছরের জেল

01বান্দরবা‌নে‌র থান‌চির প্রাতা পাড়ার পা‌শে অবৈধভাবে ইটভাটা নির্মাণ ও ইট তৈ‌রির অভিযোগে সা‌বেক বান্দরবান সদর উপ‌জেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসকে জেল-জরিমানা করা হয়েছে। প‌রি‌বেশ অধিদফতরের স্পেশাল ও চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদালত তাকে ১০ বছরের জেল ও ১৭ লাখ টাকা জ‌রিমানা করেছেন। মঙ্গলবার (৩১ ডি‌সেম্বর) রা‌তে চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রে‌ট আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
বান্দরবান প‌রি‌বেশ অধিদফতরের সহকারী প‌রিচালক একেএম সা‌মিউল আলম কো‌রসি জানান, থান‌চির প্রাতা পাড়ার পা‌শে সরকারি নিয়মের তোয়াক্কা না ক‌রে সাবেক সদর উপ‌জেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বিপ্লব মারমা, মো. আইয়ুব ও খামলাই চেয়ারম্যান যৌথভা‌বে ইটভাটা তৈ‌রি ক‌রে ইট প্রস্তু‌তের কাজ চালা‌চ্ছেন। এ খব‌রের ভি‌ত্তি‌তে মঙ্গলবার প‌রি‌বেশ অধিদফতরের স্পেশাল ও চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বি‌শেষ অভিযান পরিচালনা ক‌রেন। প‌রে সা‌বেক সদর উপ‌জেলা চেয়ারম্যানকে মঙ্গলবার রা‌তেই প‌রি‌বেশ সংরক্ষণ আইন-২০১৩ এর ১৪, ১৫, ১৬ ও ১৮ ধারায় মোবাইল কো‌র্টের মাধ্য‌মে ১০ বছ‌রের জেল ও ১৭ লাখ টাকা জ‌রিমানা করা হয়।