বুধবার (১ জানুয়ারি) বিকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিতাস আবৃত্তি সংগঠন এই আয়োজন করে।
তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি নন্দিতা গুহসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তি পরিবেশিত হয়। আগামী ৩ জানুয়ারি মেলা শেষ হবে।