শনিবার বেলা ১১টায় উপজেলা সদরের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়ার একদল সাংবাদিক।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় দেড় মাস আগে রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা হলেও এখনও তাকে গ্রেফতার করা হয়নি। প্লাবন ঢাকা শহরে ঘুরে বেড়ালেও তাকে নাকি খুঁজে পাচ্ছে না পুলিশ। যা খুবই দুঃখজনক। অতিদ্রুত প্লাবনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
নাসিরনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল উপজেলার বিশিষ্ট সমাজকর্মী এম. মনসুর আলী, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন, ডেইলি স্টারের প্রতিনিধি মাসুক হৃদয়, নাসিরনগরের স্কুল শিক্ষক সঞ্জয় দেব, ছাত্রনেতা চৌধুরী মোহাম্মদ আশিক, কলেজ শিক্ষার্থী মো. শফিক ও মুর্শেদ মিয়া।
আরও পড়ুন: ‘সাংবাদিক হয়ে বিচার পাই না, সাধারণ মেয়েরা কোথায় যাবে’