‘সাংবাদিক হয়ে বিচার পাই না, সাধারণ মেয়েরা কোথায় যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ১৪:১৩আপডেট : ২৪ জুন ২০২০, ২০:১০

প্লাবনের গ্রেফতারের দাবি পারুলের

নির্যাতনকারী, যৌতুকলোভী ও ভ্রূণ নষ্ট করার অভিযোগ তুলে সাবেক স্বামী রেজাউল করিম প্লাবনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন পারুল আক্তার। এছাড়া নিয়মিত তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেছেন। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমি সাংবাদিক হয়ে যদি বিচার না পাই তাহলে সাধারণ মেয়েরা কোথায় যাবে?’

বুধবার (২৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এ দাবি জানান পারুল।

দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক পারুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্লাবন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ফেসবুক হ্যাক করার চেষ্টা করছে। আমাদের কতিপয় সাংবাদিক নেতা ও পুলিশ প্রশাসন বলছেন, এটা সাংবাদিকদের বিষয়, সমঝোতা হয়ে যাবে। এটা তো আমার জীবন। আমি জানি সমঝোতা হবে কী হবে না। সে আমার বাচ্চার ভ্রূণ নষ্ট করেছে। আমি চাই একজন নারী নির্যাতনকারী, যৌতুকলোভী, ভ্রূণ নষ্টকারীর বিচার হোক। আমি সাংবাদিক হয়ে যদি বিচার না পাই তাহলে সাধারণ মেয়েরা কোথায় যাবে?’

প্লাবনের গ্রেফতারের দাবি পারুলের

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পারুল বলেন, ‘প্রশাসন আমাকে হেল্প করতে চায় না। তাই আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রধানমন্ত্রী একজন মায়ের মতো। অন্তত তিনি যেন আমার দুঃখটা বোঝেন। আমি চাই প্লাবনকে দ্রুত গ্রেফতার করা হোক। সে আমাকে কখন মেরে ফেলবে, এটাও বলা যাচ্ছে না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আশা করবো তার অফিস যুগান্তর থেকেও যেন ব্যবস্থা নেওয়া হয়। এমন মানুষ সাংবাদিকতায় থাকতে পারে না।’

এর আগে ১১ মে হাতিরঝিল থানায় রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে মামলা করেন তার স্ত্রী পারুল আক্তার। প্রেমের সম্পর্ক থেকে এ বছর ২ এপ্রিল তারা বিয়ে করেন।

/এইচএন/এসটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে