শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।
তিনি জানান, গণি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ব্যবসা করতেন। সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দল গণির দোকানে প্রবেশ করতে চাইলে কর্মচারীরা বাধা দেয়। বাধা দেওয়ার একপর্যায়ে সন্ত্রাসীরা দোকানের মালিক গণিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গণি নিহত হয়।
ইউপি চেয়ারম্যান আরও জানান, এ ঘটনায় জগতপুর ইউনিয়নের কাছারিবাঘ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।