ধর্ষণের ঘটনায় গ্রেফতার, সেই আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার





পুলিশের হাতে আটক তমিজ উদ্দিন ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তমিজ উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল ও সাধারণ সম্পাদক মাহফুজ আলম মিয়াজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টেবার) রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে আওয়ামী লীগের নেতা তমিজ উদ্দিনকে (৪৫) আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। ওই রাতেই উপজেলার ভাদাদিয়া এলাকা থেকে তমিজকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।