সমাবেশে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সুনীল কান্তি দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অমলেন্দু হাওলাদার ও টুকু তালুকদার, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যরা।
জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সুনীল কান্তি পবিত্র ধর্ম রক্ষার্থে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, একাত্তরে যারা ধর্মের দোহাই দিয়ে দেশের জনগণকে হত্যা, ধর্ষণ এবং দেশের
বিরোধিতা করেছিল, স্বাধীনতার ৪৯ বছর পর এসেও তাদের অনুসারীরা ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। ভাস্কর্য তাদের প্রধান লক্ষ্য নয়, বঙ্গবন্ধুর আদর্শই তাদের প্রধান শত্রু। শিল্প, ঐতিহ্য রক্ষার্থে এদেশের বুকে ভাস্কর্য থাকবে দাবি করেন তিনি।
এ সময় যারা ভাস্কর্য অপসারণের কথা বলে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।