ফেনীতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন স্বপন মিয়াজী

 

নজরুল ইসলাম স্বপন মিয়াজীসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সংগঠনের পৌরসভার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

শনিবার (২৬ ডিসেম্বর) দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে প্রার্থী ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলীয় প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের গঠিত মনোনয়ন বোর্ডে নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন ও পৌর সভাপতি আয়নুল কবির শামীম ফরম জমা দেন। এরপর তৃণমূলের ভোটাভুটি শেষে তিনজনের নাম হাইকমান্ডে পাঠানো হয়।