উত্তেজিত নেতাকর্মীরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ৪-৫ টি দোকান ভাঙচুর করে।
সংঘর্ষে দেলোয়ার হোসেন, শাহিন, রুবেল হোসেন, মামুন আলো, শামিমসহ উভয় পক্ষের আটজন আহত হয় । তাদের মধ্যে দেলোয়ার হোসেনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ ছাত্রলীগ নেতা এরমান হোসেন বাচ্চুকে আটক করে থানায় নিয়ে আসে।
পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হয়ে হেরেছেন এমরান হোসেন বাচ্চু। সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহসান হাবীব নির্বাচিত হন। ছাত্রলীগ নেতা সোহেল চৌকিয়া নির্বাচনে আহসান হাবীবের হয়ে কাজ করেছেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ নাসিম মিয়া বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করছে।
/এআর/