বুধবার উপজেলার সোনাগাজী-ওলামা বাজার সড়কের ফকিরের পুল নামক স্থানে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও অটোরিকশাটির চালক জানায়, সোনাগাজী বাজার থেকে ওলামা বাজারগামী ফেনী থ-১১-১৯৯৭ নম্বরের অটোরিকশাটি ফকিরের পুলে পৌঁছালে ১০/১২ জন দুর্বৃত্ত সেটির গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা চালক আবদুর রহিমকে (২০) বেধড়ক পিটিয়ে আহত করে এবং পেট্রোল ঢেলে অটোরিকশাটিতে আগুন দেয়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ গাড়িটি উদ্ধার করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এসএম/