কাপ্তাই হ্রদে মাছ শিকারে চার মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে আবারও মৎস্য আহরণ শুরু হতে যাচ্ছে। কার্প জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে প্রতি বছর তিন মাসের জন্য ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। তবে এ বছর হ্রদে পর্যাপ্ত পানির অভাবে মাছের বংশ বিস্তার সুষ্ঠুভাবে না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ তিন দফায় আরও ৩০ দিন বাড়ে। দীর্ঘদিন পর মাছ শিকার শুরু হওয়ায় খুশি জেলেরা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সূত্র মতে, গত বছর কাপ্তাই হ্রদ হতে ১২ হাজার ৩৪৫ মে. টন মৎস্য আহরিত হয়। এ থেকে রাজস্ব আদায় হয় প্রায় ১২ কোটি ১৩ লাখ টাকা। ব্যবসায়ীরা আশা করছেন, এ বছর আশানুরূপ মাছ শিকার করা সম্ভব হবে। এবার মাছ আহরণে গতবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে বিএফডিসিও। ৭২৫ বর্গকিলোমিটারের এই হ্রদে এই বছরে ৪৩ মে. টন কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘লেকটি প্রতি বছর তিন মাস বন্ধ থাকে। এ বছর চার মাস বন্ধ ছিল। তাই মাছের বৃদ্ধি অন্যান্য বছরের তুলনায় ভালো হবে। ব্যবসায়ীরাও ভালো ব্যবসা করতে পারবেন এবং এতে সরকরের রাজস্ব বৃদ্ধি পাবে।’