টেকনাফে ছয় কোটি টাকার আইস ও ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় ছয় কোটি টাকার মাদকদ্রব্যসহ মোস্তাক আহমদ (৪২) নামে একজনকে আটক করা হয়েছে। 

সোমবার (৭ মার্চ) দিবাগত রাতে টেকনাফ পৌরসভার কুলালপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, একটি মাদকের চালান মজুত রাখার গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কুলালপাড়া অভিযান চালানো হয়। এ সময় মোস্তাকের বসতঘরে তল্লাশি চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৫ কোটি ৯০ লাখ টাকা। আটক মোস্তাককে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।