নিহত লিটনের স্ত্রী উপশম হাসপাতালের আয়া পারুল বেগম জানান, মঙ্গলবার ওই সেমিনার থেকে পাওয়া একটি বিরিয়ানীর প্যাকেট এক ডাক্তার তাকে দেন। পরে পারুল বিরিয়ানীর প্যাকেট বাড়ি নিয়ে গেলে খাওয়ার পর তার স্বামী ডায়রিয়াসহ বমি শুরু হয়। বুধবার সকাল ৯টার দিকে মারা যান লিটন।
ডা. জয়নাল আবেদিন জানান, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সেমিনার কক্ষে স্বাস্থ্য বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে ব্র্যাক। ওই অনুষ্ঠানে লক্ষ্মীপুর শহরের নাছির বিরিয়ানী হাউস থেকে বিরিয়ানী এনে আপ্যায়ন করা হয়। এরপর থেকে অনেকেই ডায়রিয়া ও পরে বমি করতে থাকেন। এদের মধ্যে পাঁচ চিকিৎসকসহ ১০ জন সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
/বিটি/এইচকে/