নিহত দুই শিশু মেহেদী হাসান জয়(৭) ও মেজবাউল হক মনি(৫)। তাদের বাবা আবুল কালাম। হত্যার দায়ে অভিযুক্ত সফিউল ইসলাম ছোটন(২২) আবুল কালামের প্রথম পরিবারের ছেলে।
আবুল কালাম বলেন, দুই শিশুকে বাসায় রেখে আমি ও তাদের মা রেখা আক্তার বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি বাহির থেকে বাসার দরজা আটকানো। দরজা খুলে দেখি দুই শিশু মৃত পড়ে আছে। তাদের গলায় আঘাতের চিহ্ন।
আবুল কালাম আরও বলেন, আমার প্রথম স্ত্রী রোকেয়া বেগম তার বাবার বাড়িতে। পাশের ঘরে প্রথম স্ত্রীর সন্তান তানজিলা জানায় ছোটন তাকে মারধর করে বাড়ি থেকে চলে গেছে। ছোটন দ্বিতীয় বিয়ে করা নিয়ে পরিবারে ঝগড়া করে আসছে। ধারণা করছি সে জয় ও মনিকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ) জানান,পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। শিশুদের গলায় কালো দাগ রয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
/এইচকে/