পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সদস্য মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা দিয়েছে ‘ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি’। তিনি এই একাডেমির খেলোয়াড় ছিলেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লেমন ক্রিকেট একাডেমিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় একাডেমির পক্ষ থেকে এ ক্রিকেটারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মাহমুদুল হাসান জয় এ সময় সবাইকে নিয়ে কেক কাটেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটার মাহমুদুল হাসান জয় বলেন, এ ক্রিকেটে একাডেমিতে আমি অনুশীলন করেছি। ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে হবে নিয়মিতভাবে। বিশ্বাস রাখতে হবে, চাঁদপুর থেকেও জাতীয় পর্যায়ে ক্রিকেটাররা খেলতে পারে। নিয়মিত ক্রিকেট অনুশীলন চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ক্লেমন ক্রিকেট একাডেমি চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, ক্লেমনের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার গাজী আলমগীর, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক ক্লেমনের সাবরক সমন্বয় শেখ মনজুরুল কাদের সোহেল, সাংবাদিক ফারুক আহমেদ, ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম, অভিভাবক ডা. রাজন, জিতু বেপারী প্রমুখ।