বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে ছাদখোলা বাসে সংবর্ধনা

রাজশাহী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৫৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯

রাজশাহীতে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন শান্ত-মুশফিকরা। এ সময় ক্রিকেটপ্রেমি রাজশাহীর মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় তাদের বরণ করে নেন।

বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে সোমবার সকালেই রাজশাহী আসে টিম ওয়ারিয়র্স। সকাল সাড়ে ১০টায় ক্রিকেটাররা রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে এসে পৌঁছান। আগে থেকেই অপেক্ষায় ছিল ছাদখোলা বাস। ক্রিকেটাররা বিপিএল ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ওঠেন।

এরপর পুলিশ পাহারায় ছাদখোলা বাসটিকে শহরের দিকে নিয়ে যাওয়া হয়। বাসের সামনে ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের মালিক নাবিল গ্রুপের শীর্ষ কর্তারা। এ ছাড়া বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমি মোটরসাইকেল নিয়ে বাসটিকে ঘিরে ছিল। তাদের হাতে হাতে ছিল ‘গর্বের জয়’ ‘বীরের শহর’, ‘জয় এসেছে কাপ উঠেছে’ লেখা প্ল্যাকার্ড। আর ছাদখোলা বাসের সামনে লেখা ছিল, ‘কাপ আইসিছে বাড়িতে’।

ক্রিকেটারদের নিয়ে ছাদখোলা বাসটি বিমানবন্দর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে আমচত্বর, বিমানচত্বর, রুয়েট ফ্লাইওভার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে যায়। এ সময় রাবি শিক্ষার্থীরা তাদের বরণ করে নেন ফুল ছিটিয়ে। অনেকে তাদের পরনের শার্ট, টি-শার্ট কিংবা সোয়েটার খুলে চালিয়ে দেন ক্রিকেটারদের দিকে। সেটিতে অটোগ্রাফ দিয়ে ক্রিকেটাররা তা ফেরত দেন। মাঝে মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম বিপিএল ট্রফি উঁচু করে ধরেন। তখন বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমিরা। তাদের সঙ্গে শরীর দুলিয়ে বাসের ওপরেই নাচতে থাকেন শান্ত-মুশফিকরা।

বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বাসটি তালাইমারী-সাহেববাজার হয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে যায়। সেখানেও শিক্ষার্থীরা বাসটিকে ঘিরে ধরে ক্রিকেটারদের সংবর্ধনা জানান। একই অবস্থা ছিল রাজশাহী কলেজের সামনেও। পরে বাসটি ক্রিকেটারদের নিয়ে শহরের লক্ষ্মীপুর ঘুরে দড়িখড়বোনা-রেলগেট-আমচত্বর হয়ে পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে যায়।

ছাদখোলা বাসে ক্রিকেটাররা শহর প্রদক্ষিণের সময় পথে পথে বহু মানুষ হাত উঁচিয়ে তাদের সংবর্ধনা জানান। অনেকে ক্রিকেটারদের সঙ্গে দূর থেকেই সেলফি তুলে মুহূর্তটি ধরে রাখেন।

/এফআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে