ফেনীতে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফেনীফেনীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। শনিবার রাতে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ফেনী জামায়াতুল ফালাহিয়া কামেল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র মো. মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। সে শহরের পুলিশ কোয়ার্টার এলাকার রহিম বক্স ভূঞা বাড়ির আবুল হাশেমের ছেলে।
শিশুটির পরিবার জানায়, শনিবার সন্ধ্যার দিকে শিশুটি ছাদে খেলছিল। এ সময় হাসান তাকে চকলেট দেওয়ার কথা বলে বাসার পাশে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

 
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরোয়ার জাহান জানান, শিশুটির অনেক রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে (১৮) আটক করেছে পুলিশ।

 

/বিটি/