লক্ষ্মীপুরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এ কে এম মাহবুবুর রহমান নামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সদর থানায় মামলা করেন।
অভিযুক্ত শিক্ষক এ কে এম মাহবুবুর রহমান লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের প্রভাষক (পৌরনীতি ও সুশাসন বিষয়) এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার আহ্বায়ক। ভুক্তভোগী ছাত্রী একই কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, গত ১৬ মার্চ পৌর আইডিয়াল কলেজের শিক্ষক একে এম মাহবুবুর রহমান ওই  কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পরীক্ষায় সহযোগিতার কথা বলে তার নিজ বাসায় নিয়ে যান। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই শিক্ষক। কৌশলে পালিয়ে এসে কলেজ অধ্যক্ষকে বিষয়টি অবহিত করেন মেয়েটি। অবশেষে শনিবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করা হয়।

এদিকে, অভিযুক্ত শিক্ষক এ কে এম মাহবুবুর রহমানের মুঠোফোনে চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

 

/বিটি/