আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না বলে দাবি করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি নির্বাচনের মাঠে সমান অধিকার নিশ্চিত করা না গেলে দেশে আবারও গণআন্দোলন তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) ফেনীতে রিটার্নিং কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়ার শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মজিবুর রহমান মঞ্জু দাবি করেন, ঈগল প্রতীকের প্রচারণায় কর্মীদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে।
নির্বাচনের আগে তিনি অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জোর দাবি দেন। সংবাদ সম্মেলনে এবি পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং তারা আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।