লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো: মঞ্জু

ফেনী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ১৯:৪৯ আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৪৯

ফেনী-২ (সদর) আসনে ‘১০-দলীয় নির্বাচনী ঐক্যের’ প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি। আমরা এ কথা বারবার বলছি। বুধবারও বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে, ঢাকাতেও নারীদের ওপর হামলা হয়েছে। চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে গিয়ে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। আমাদের নেতাকর্মীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে—বড় দল, ছোট দল, মাঝারি দল এ ধরনের কোনও বিভেদ তারা করবে না। প্রতিটি দলের প্রার্থী, কর্মী ও ভোটারদের তারা সমান নিশ্চয়তা দেবে। সুতরাং আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। না হলে নির্বাচনের ব্যাপারে আমরা ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’

বৃহস্পতিবার দুপুরে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে নির্বাচনি আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন মঞ্জু।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ‘বর্তমান ভোটারের ৪০ শতাংশ তরুণ। ফ্যাসিস্ট সরকারের আমলে তরুণেরা ভোট দিতে পারেননি। এবার তরুণেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তাদের কেউ ফোর্স করে কারও কাছে নিয়ে যেতে পারবেন না। আশা করছি, আমার আসনের তরুণ ভোটাররা ঈগল প্রতীককে বেছে নেবে।’

প্রচারণা শুরুর আগে মোনাজাত করেন মঞ্জু। মোনাজাত পরিচালনা করেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা আহ্বায়ক আহসানুল্লাহ, সদস্যসচিব ফজলুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলার সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা।

/এএম/
সম্পর্কিত
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো এবি পার্টির নেতার বাড়ির সীমানা প্রাচীর
সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
সর্বশেষ খবর
আবারও ফিরছে লুজ পাউডার, বদলে গেছে ব্যবহারের ধরন
আবারও ফিরছে লুজ পাউডার, বদলে গেছে ব্যবহারের ধরন
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
বিএনডিএসের আত্মপ্রকাশ: প্রথম কমিটির সভাপতি শরীফুল, সম্পাদক শাহনূর
বিএনডিএসের আত্মপ্রকাশ: প্রথম কমিটির সভাপতি শরীফুল, সম্পাদক শাহনূর
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ